মাগুরায় মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধের ঘটনার মূল ভিকটিম শিশু সুরাইয়ার মা নাজমা বেগম রবিবার বিকালে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমতিয়াজুল ইসলামের আদালতে তিনি এ জবানবন্দি দেন।
মাগুরা ডিবি পুলিশের ওসি ইমাউল হক তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, আদালতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সুরাইয়ার মা নাজমা।
উল্লেখ্য, গত ২৩ জুলাই শহরের দোয়ারপাড় এলাকায় ক্ষমতাশীন দলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চলাকালে গুলিবিনিয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূ নাজমা বেগম পেটে গুলিবিদ্ধ হন। এ সময় মাতৃগর্ভে তার শিশুও গুলিবিদ্ধ হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজের চিকিৎসায় দুজনই সুস্থ্য হয়। এ ঘটনায় আব্দুল মমিন ভূইয়া নামে একজন নিহন হন। আব্দুল মমিন ভূইয়ার ছেলে রুবেল বাদী হয়ে ১৬ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন। এদের মধ্যে আজিবর শেখ নামে এক আসামি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। বাকি আসামিরা গ্রেফতার হয়েছেন। এক আসামি পলাতক রয়েছে।

