মুন্সীগঞ্জে সন্ত্রাসীকে জবাই করে হত্যা

S M Ashraful Azom
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার ধামারন গ্রামের নিজ বাড়িতে দণ্ডপ্রাপ্ত শীর্ষ সন্ত্রাসী মো. দীপুকে (৩৫) জবাই করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এখনো কেউ আটক হয়নি।
 
শনিবার একদল দুর্বৃত্ত নিজ ঘরে ঢুকে তাকে হত্যা করে পালিয়ে যায়। দীপু ওই গ্রামের মৃত ছামছুল হকের পুত্র।
 
মুন্সীগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. এমদাদ হোসাইন জানান, দীপুর বিরুদ্ধে নারায়ণগঞ্জ থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। একটি মামলায় নিম্ন আদালত তাকে ফাঁসির দণ্ড দিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে উচ্চ আদালতে আপিল করে তিনি জামিন পেলেও পরে পলাতক ছিলেন।
তিনি আরো জানান, লাশ উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top