নিজস্ব প্রতিবেদক
জামালপুরের বকশীগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক বকশীগঞ্জ এর সম্পাদক গোলাম রাব্বানী নাদিমের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা দায়েরের প্রতিবাদে বকশীগঞ্জের কর্মরত সাংবাদিকরা সোমবার প্রতিবাদ সমাবেশ করেছে।
জানা গেছে, গত ৯ জুলাই সাপ্তাহিক বকশীগঞ্জ পত্রিকায় উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারের জন্য জুলেখা বেগমের অনুরোধে প্রথম একটি বিজ্ঞাপন ছাপা হয়। ৩০ সেপ্টেম্বর উপজেলা পরিষদের সামনে বিজ্ঞাপনের বিল চাইলে উল্টো সাপ্তাহিক বকশীগঞ্জ পত্রিকার সম্পাদক নাদিমকে হুমকি দিয়ে বকশীগঞ্জ থানায় একটি মিথ্যা সাধারণ ডাইরী দায়ের করে এবং গত ৮ অক্টোবর সাংবাদিক নাদিমের বিরুদ্ধে জামালপুর কোর্টে একটি মিথ্যা চাঁদাবাজি মামলা দায়ের করেন বকশীগঞ্জ উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য জুলেখা বেগম।
এই মামলা দায়েরের প্রতিবাদে সোমবার স'ানীয় সাংবাদিক সমাজ প্রতিবাদ সমাবেশ করে।
সোমবার বেলা ১২ টায় উপজেলা পরিষদের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ সমাবেশে বকশীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি সরওয়ার জামান রতনের সভাপতিত্বে এসময় বক্তৃতা করেন দৈনিক দিনকালের বকশীগঞ্জ প্রতিনিধি জিএম সাফিনুর ইসলাম মেজর, বকশীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি রাজ্জাক মাহমুদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, সাংবাদিক সাইফুল ইসলাম, ওমর ফারুক রনজু, হাসানুজ্জামান সজিব, এইচ এম লালন, আফজাল শরীফ, যুবরাজ হোসেন, আলী আকবর । এছাড়াও সমাজ সেবক তৌহিদুজ্জামান তৌহিদ উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশে সাংবাদিকরা সাপ্তাহিক বকশীগঞ্জ এর সম্পাদক গোলাম রাব্বানী নাদিমের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।