ডিসেম্বরে আন্তর্জাতিক ফ্লাইটে যাচ্ছে নভোএয়ার

S M Ashraful Azom
আগামী ডিসেম্বর থেকে আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান এই তথ্য জানান।
 
মফিজুর রহমান বলেন, আগামী ১ ডিসেম্বর থেকে ঢাকা-ইয়াঙ্গুন ফ্লাইটের মাধ্যমে নভোএয়ার আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রা শুরু করবে। সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করা হবে ঢাকা-ইয়াঙ্গুন -ঢাকা রুটে।  শুক্রবার, রবিবার ও মঙ্গলবার ফ্লাইটগুলো চলবে।
 
বর্তমানে সংস্থাটি ঢাকার সঙ্গে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও যশোরের অভ্যন্তরীণ আকাশপথে ফ্লাইট পরিচালনা করছে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top