বকশীগঞ্জে স্কাউট সমাবেশের উদ্বোধন

G M Fatiul Hafiz Babu
জিএম ফাতিউল হাফিজ বাবু
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্কাউট সমাবেশের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে ৪ দিন ব্যাপি স্কাউট সমাবেশের উদ্বোধন করেন জেলা স্কাউট এর সভাপতি ও জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান।
বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ওই স্কাউট সমাবেশে উপজেলার ২৫ টি উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার ২২৫ জন শিক্ষার্থী স্কাউটে অংশ নেন।
উপজেলা স্কাউট এর সভাপতি ও ইউএনও নার্গিস পারভীনের সভাপতিত্বে স্কাউটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ছানোয়ার হোসেনের সঞ্চালনায় এ উপলক্ষে আলোচনা সভায় এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল হক বাবুল চিশতি, জেলা স্কাউটের সম্পাদক আসাদুজ্জামান খান চাঁন,সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ সাদিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন, উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক ও চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক আবিরুজ্জামান আক্কাছ, সমাজ সেবক হামিদুর রহমান, আওয়ামীলীগ নেতা নুরুর আমিন ফোরকান , সাকাওয়াতুল্লাহ সাকা , বাংলাদেশ স্কাউটের সহকারী পরিচালক মো. আক্তার হোসেন, লিডার ট্রেইনার এজডএম আবদুল কাদের , সহকারী লিডার ট্র্‌েইনার রেজাউল হক, উডবেজার হারুনুর রশিদ প্রমুখ।
এর আগে জাতীয় পতাকা ও স্কাউট পতাকা উত্তোলনের মাধ্যমে সমাবেশের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top