তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘জঙ্গি ও তেঁতুল হুজুরদের কথায় দেশ চলবে না।’
মঙ্গলবার বিকালে রাজধানীর কারওয়ান বাজার সোনারগাঁও হোটেলের হলরুমে ইউনিসেফ আয়োজিত ‘দশম মীনা মিডিয়া পুরস্কার-২০১৫’ বিজয়ীদের মাঝে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইউনিসেফের শাকিল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দশম মীনা মিডিয়া পুরস্কারের বিচারক জাকির হোসেন, অভিনেত্রী আরিফা জামান মৌসুমী, একাত্তর টেলিভিশনের উপস্থাপক মিথিলা ফারজানা।
তথ্যমন্ত্রী বলেন, ‘কোনো এক জঙ্গি সংগঠন চিঠির মাধ্যমে হুমকি দিয়েছে যে, সব জায়গায় নারীরা তাদের কর্মক্ষেত্রে থাকতে পারবে না। এই বক্তব্য শুধু জঙ্গি ও তেঁতুল হুজুরদের কথা।’
খবর বাসসের।

