'পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করেছে বিএনপি-জামায়াত'

S M Ashraful Azom
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, বিএনপি-জামায়াত পেট্রোল বোমা মেরে নির্বিচারে মানুষ হত্যা করে দেশকে কালিমা লিপ্ত করছে। তিনি বলেন, বিএনপি-জামায়াত দেশে হত্যার তান্ডবলীলায় মেতে উঠেছে এবং দেশে জঙ্গীবাদের উৎত্থানের ঘৃন্য খেলায় নেমেছে।
 
মতিয়া আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে দেশকে পৃথিবীতে পরিচিতি ঘটিয়েছে উন্নত রাষ্ট্র হিসেবে। একের পর এক সাফল্য তিনি দেশের মানুষকে উপহার দিয়েছেন। তিনি আজ দুপুরে জেলা শহরের আউটার স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
 
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলমগীর খান মেনুর সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্টমন্ত্রী এডভোকেট সাহারা খাতুন এমপি, সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, খন্দকার আব্দুল বাতেন এমপি, একাব্বর হোসেন এমপি, ছানোয়ার হোসেন এমপি, অনুপম শাজাহান জয় এমপি, মনোয়ারা বেগম এমপি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান খান ফারুক ও টাঙ্গাইল-৪ আসনের দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থী সোহেল হাজারী।
 
শহরের ভাসানী হলে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে ফজলুর রহমান খান ফারুককে সভাপতি এবং এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহেরকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। দীর্ঘ ১১ বছর পর অনুষ্ঠিত হয় টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। বিগত ২০০৪ সালের ৫ জানুয়ারি সর্বশেষ টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
 
সেই সম্মেলনে অ্যাডভোকেট শামসুর রহমান খান শাহজাহানকে সভাপতি ও ফজলুর রহমান খান ফারুককে সম্পাদক করা হয়। ৭১ সদস্য বিশিষ্ট এ কমিটির সভাপতিসহ ১৩ জন ইতোমধ্যে মারা গেছেন। এছাড়া ৩ বছরের নির্বাচিত কমিটি পার করে ১১ বছর। 
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top