চীন প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাজ্যের সঙ্গে ক্রীড়াক্ষেত্রে সহযোগিতার হাত মেলাতে চান, বিশেষ করে ফুটবলে। গতকাল শুক্রবার ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে ম্যানচেস্টার সিটির একাডেমি সফরের সময় তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
যুক্তরাজ্যে তার রাষ্ট্রীয় সফরের সময় ম্যানচেস্টার সিটির একাডেমি ঘুরে দেখতে গিয়ে শি জিনপিং বলেন, খেলাধুলা দুই দেশের সম্পর্কের আদান প্রদানের একটি গুরুত্বপূর্ণ বিষয়। তিনি আশা করেন চীন ব্রিটিশ ফুটবল থেকে অনেক কিছু শিখতে পারবে। এই খাতে দুই দেশের আরো বেশি সহযোগিতা দুই দেশের সম্পর্ককে আরো গভীরতা দেবে বলে মনে করেন তিনি। ফুটবল ভক্ত হিসেবে খ্যাত চীনের প্রধানমন্ত্রী ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ম্যানসিটির তারকা সার্জিও আগুয়েরোর সঙ্গে একটি সেলফি তুলেন। এই আর্জেন্টাইন ফরোয়ার্ড নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের একাউন্ট থেকে ছবিটা শেয়ার করেন।

