বকশীগঞ্জে প্রতিবন্ধিতা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

G M Fatiul Hafiz Babu
জামালপুরের বকশীগঞ্জে প্রতিবন্ধিতা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক বিইপি কর্মসূচির উদ্যোগে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। ব্র্যাক বকশীগঞ্জ এরিয়া অফিসে অনুষ্ঠিত কর্মশালায় ব্র্যাক বিইপি শেরপুর জেলার সিনিয়র ব্যবস'াপক মো. আলাউদ্দিনের সভাপতিত্বে এসময় বক্তৃতা করেন উপজেলা শিক্ষা অফিসার একেএম আবদুল বাসেদ, বিইপির সেক্টর বিশেষজ্ঞ আবু রায়হান, বকশীগঞ্জ শাখার সিনিয়র ব্যবস'াপক রমিজা খাতুন, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, প্রধান শিক্ষক হারুনুর রশিদ, আসক ফাউন্ডেশনের সভাপতি সরকার আবদুর রাজ্জাক, ব্র্যাক ওয়াশ কর্মসূচির ব্যবস'াপক আবদুল আজিজ, ব্র্যাক পেইস কর্মসূচির ব্যবস'াপক মোস্তফা জামান, ঢাকা আহছানিয়া মিশনের ব্যবস'াপক আবদুল হালিম প্রমুখ। এতে সাংবাদিক, এনজিও কর্মী, ইমাম, কাজী, শিক্ষক সহ ৩০ জন অংশ নেন। অভিজ্ঞতা বিনিময় কর্মশালায় প্রতিবন্ধিদেরকে প্রতিবন্ধি না বলে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ হিসেবে গণ্য করা উচিত। সেই সাথে প্রতিবন্ধিরা সমাজের বোঝা নয় , একটু সহানুভতি দেখালেও তারাও গড়ে উঠবে সুনাগরিক, দেশের সম্পদ হিসেবে। তাদের সমসাময়িক সুযোগ প্রদান করার জন্য সরকারের প্রতি অনুরোধ করা হয়। অতিমাত্রায় প্রতিবন্ধিতাদের প্রতিবন্ধি ভাতা সহ সব ধরণের রাষ্ট্রীয় অধিকার নিশ্চিত করতে সরকারের তদারকি বৃদ্ধি করতে বলা হয়।


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top