৩ নভেম্বর ঢাকায় আসছে প্রোটিয়া নারী ক্রিকেট দল

S M Ashraful Azom
অবশেষে নিরাপত্তার অজুহাতকে পাশ কাটিয়ে বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল। নিরাপত্তার অজুহাতে ক্রিকেট অস্ট্রেলিয়া বাংলাদেশ সফর স্থগিত করার পর তারাও সফরটি স্থগিত রেখেছিল। কিন্তু কিছুদিন আগে বাংলাদেশে আসতে সম্মতি জানায় দেশটির ক্রিকেট বোর্ড।
প্রোটিয়া নারী ক্রিকেট দলের বাংলাদেশে আসার কথা ছিল চলতি মাসের শেষের দিকে। তবে তা হচ্ছে না। একটু পিছিয়ে আগামী ৩ নভেম্বর ঢাকায় পা রাখবে প্রোটিয়া নারী ক্রিকেট দল। বুধবার ধানমন্ডিতে নিজ অফিসে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
বাংলাদেশ সফরে স্বাগতিকদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-২০ ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট দল। এ বিষয়ে বিসিবি সভাপতি বলেন, আগামী ৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসছে। সফরে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি২০ ম্যাচ  খেলবে তারা।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top