জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ধানুয়া কামালপুর স'ল বন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তার উপর হামলার ঘটনায় তিন আমদানি-রপ্তানিকারকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে । বৃহস্পতিবার রাতে কামালপুর বন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. নুরুজ্জামান বাদী হয়ে বকশীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।
মামলা দায়েরের পর থেকে গ্রেপ্তার আতঙ্কে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।
জানা গেছে, ২৮ অক্টোবর সকাল থেকে পাথর বন্দর দিয়ে আমদানি করা হচ্ছিলো। কামালপুর বন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. নুরুজ্জামান আমদানি করা ট্রাক গুলো নিরীক্ষা করার সময় একদল দুর্বৃত্ত স'ল বন্দরের চেকপোষ্টের নিকটে তার উপর হামলা চালায়। কামালপুর বন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. নুরুজ্জামানের উপর হামলার ঘটনার পর পাথর আমদানি বন্ধ করে দেয়া হলে বকশীগঞ্জ ইউএনও নার্গিস পারভীন , জামালপুরের সহকারী কমিশনার (শুল্ক) মিজানুর রহমান ও কামালপুর স'ল বন্দরের সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক হয় এবং ফের পাথর আমদানি শুরু হয়।
বন্দরের আমদানি-রপ্তানিকারকরা জানান, সহকারী রাজস্ব কর্মকর্তা নুরুজ্জামান সম্প্রতি এ বন্দরে যোগ দেয়ার পর থেকে ব্যবসায়ীদের কাছ থেকে প্রতি ট্রাকে পাথর আমদানিতে মোটা অংকের ঘুষ দাবি করে আসছিল । তাকে ঘুষ না দেয়ায় ২৮ অক্টোবর পাথরের ট্রাকগুলো চেকপোষ্টে আটকে দেয়। পরে লোড-আনলোড শ্রমিকদের সঙ্গে ওই কর্মকর্তার বাগবিতন্ডা হয়। এরপরই জানানো হয় দুর্বৃত্তরা তার উপর হামলা করেছে।
বৃহস্পতিবার এঘটনার সরেজমিনে পরিদর্শনে আসেন অতিরিক্ত কমিশনার (কর) ফয়সাল মুরাদ । তিনি চলে যাওয়ার পরই ওই রাতেই বৃহস্পতিবার রাতে আমদানিকারক লাখপতি মিয়া সহ তিনজনকে আসামি করে বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করেন সহকারী রাজস্ব কর্মকর্তা মো. নুরুজ্জামান।
এব্যাপারে বকশীগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে । তদন্ত শেষে ব্যবস'া নেয়া হবে।
বকশীগঞ্জ ইউএনও নার্গিস পারভীন বলেন, উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বিষয়টি সমাধান করা হয়েছিল । তবে কেন মামলা করা হলো এটা আমার জানা নেই।
জামালপুরের সহকারী কমিশনার (শুল্ক) মো.মিজানুর রহমান বলেন, আমরা সরকারি নিয়মের বাইরে যেতে চাইনি বলেই ব্যবসায়ীদের ভাল লাগছে না। ফলে তারা বিয়ষটি নিয়ে তালগোল পাঁকানোর চেষ্টা করছেন।