বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

S M Ashraful Azom
প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক কাজী ছাইদুর রহমান এই তথ্য জানিয়েছেন।
 
কাজী ছাইদুর রহমান বলেন, আজ দুপুরে রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। প্রতি মাসে ৪ বিলিয়ন ডলার আমদানি ব্যয়ের খরচ হিসাবে এই রিজার্ভ দিয়ে প্রায় সাত মাসের আমদানি ব্যয় মেটানো যাবে।
 
তিনি বলেন, বৃহস্পতিবার দিন শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পূর্ণাঙ্গ পরিসংখ্যান জানা যাবে।
 
গত ১৭ অগাস্ট রিজার্ভ প্রথমবারের মতো ২৬ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top