বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন বিএনপি পুনর্গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

G M Fatiul Hafiz Babu
জামালপুর প্রতিনিধি ঃ
সারাদেশের ন্যায় তৃনমুল বিএনপিকে শক্তিশালী করতে ও দল পুনর্গঠনের লক্ষে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির কমিটির পুনর্গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত উপজেলা বিএনপির কার্যালয়ে সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির পুনর্গঠন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
ইউনিয়ন বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম আনছারের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলাল উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবদুল হালিম মন্ডল, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন ফরিদ, সহসভাপতি মিজানুর রহমান তালুকদার, সহসভাপতি মিজানুর রহমান লেবু, সহসভাপতি রকিবুল হাসান বাবুল, সাংগঠনিক সম্পাদক আবদুল কাইয়ুম, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল হামিদ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকরুজ্জামান মতিন, কৃষকদলের সাধারণ সম্পাদক ওবায়দুল হক, শ্রমিক দলের সভাপতি কায়সার আমিন, যুবদলের সাধারণ সম্পাদক লিপন,উপজেলা জাসাসের সভাপতি বজলুর রশিদ, ছাত্রদলের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বাণী, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সরকার রাছেল প্রমুখ।
আলোচনা সভায় জানা যায়, আগামি ৩০ অক্টোবরের মধ্যে সকল ইউনিয়ন বিএনপির পুনর্গঠন শেষে প্রতিটি ইউনিয়নের সভাপতি , সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করা হবে।
তবে ইতঃপূর্বে যারা দলে শ্রম ও আন্দোলনে শরীক হয়েছিল সেসব সক্রিয় নেতা কর্মী রাই এবার কমিটিতে স'ান পাচ্ছেন বলে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ জানিয়েছেন।
এতে উপজেলা বিএনপির নেতৃৃবন্দ, সকল অংগ সংগঠনের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক নেতা কর্মী অংশ গ্রহণ করেন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top