পিট-জোলির দাম্পত্য কলহের ‘বাই দ্য সী’

S M Ashraful Azom
আমেরিকান লেখক ও তার স্ত্রীর মধ্যে চলছে দাম্পত্য সম্পর্কের টানাপোড়েন। এই সমস্যা থেকে উত্তরণের জন্য তারা যান একটি ফরাসি রিসোর্টে। এমনই একটি কাহিনীর ওপর নির্মাণ করে তৈরি হয়েছে ‘বাই দ্য সী’ ছবিটি। এতে অভিনয় করেছেন হলিউড তারকা জুটি ব্রাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি।
 
ধারণা করা হচ্ছে, অ্যাঞ্জেলিনা ও ব্রাড পিটের দাম্পত্য কলহ এই ছবিটিতে স্থান পেয়েছে। এই বিষয়ে অ্যাঞ্জেলিনা বলেছেন, অন্যান্য দম্পতির মতো পিট ও আমার মধ্যে সমস্যা রয়েছে। কিন্তু ছবিটির মধ্যে দাম্পত্য সম্পর্কের যে সমস্যা রয়েছে তার সাথে আমাদের খুব একটা মিল নেই।
 
তিনি বলেন, ছবিটি একেবারেই আমার মনস্তত্ব থেকে লেখা। আমাদের দাম্পত্য সম্পর্কের সাথে যদি ছবিটির কাহিনীর মিল থাকত তবে এই ছবি বানাতাম না।
 
জোলি আরো বলেছেন, শিল্পী হিসেবে আমরা সুবিধাজনক জায়গায় থেকে কাজগুলো করার চেষ্টা করেছি। এ শুধুই অভিনয়, যদিও ব্যাপারটায় খানিকটা ঝুঁকিও ছিল। কিন্তু কী আর করা, জীবন তো ক্ষুদ্র।
 
অ্যাঞ্জেলিনা জোলির পরিচালনায় এ বছরের নভেম্বর মাসের ১৩ তারিখ মুক্তি পাচ্ছে ‘বাই দ্য সি’। পিট ও জোলি জুটিকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ ছবিতে। সূত্র: ডিএনএ  ও ভোগ।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top