সিসি ক্যমেরার আওতায় বিএনপি অফিস

S M Ashraful Azom
দুইজন নেতার ওপর হামলার প্রেক্ষাপটে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় আনা হয়েছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। বুধবার দুপুরে কার্যালয়ে দুইটি ক্যামেরা বসানো হয়। পর্যায়ক্রমে আরো আটটি ক্যামেরা বসানো হবে।
 
বিএনপি কার্যালয়ের এক কর্মকর্তা জানান, সার্বিক নিরাপত্তায় পুরো কার্যালয় সিসি ক্যামেরার আওতায় আনা হবে।
 
তিনি জানান, তৃতীয়তলায় দফতরের কর্মকর্তাদের কক্ষে একটি, দফতর অফিস কক্ষে একটি, কনফারেন্স রুমে দু’টি, সিঁড়িতে একটি, মূল কার্যালয়ের সামনে দু’টি ক্যামেরা বসানো হবে। এ ছাড়া দ্বিতীয়তলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অফিস কক্ষের সামনে একটি, নিচ তলায় একটি এবং মূল গেটের সামনে একটি ক্যামেরা বসানো হবে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top