সেবা ডেস্কঃ এমপিওভুক্তির দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন।
শুক্রবার
জাতীয় প্রেসক্লাবের সামনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে নিম্ন
মাধ্যমিক-মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, কারিগরি ও মাদ্রাসার স্বীকৃতিপ্রাপ্ত
সকল নন-এমপিও শিক্ষক-কর্মচারী আমরণ অনশন কর্মসূচি পালন করছেন।
শিক্ষকদের অনেকের বুকে-পিঠে বিভিন্ন স্লোগান লিখা দেখা যায়। তারা সড়কে শুয়ে অনশন করছেন।
আন্দোলনরত
শিক্ষকরা বলেন, এমপিভুক্ত না হওয়ার কারণে ১০ থেকে ১২ বছর যাবৎ ১৫ লক্ষাধিক
শিক্ষার্থীকে পাঠদানকারী ১ লাখ ২০ হাজার শিক্ষক কর্মচারী বিনা বেতনে
মানবেতর জীবন যাপন করছেন।
