জামালপুরে জাতীয় বঙ্গলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন

G M Fatiul Hafiz Babu
জামালপুর প্রতিনিধি

বাংলাদেশ বঙ্গলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব শওকত হাসানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক সম্মেলন করেছেন এলাকাবাসী। সংবাদ সম্মেলনে এলাকাবাসী বলেছেন, একটি সুবিধাবাদী প্রতারক চক্র শওকত হাসানের কাছ থেকে সুবিধা বঞ্চিত হয়ে বিশিষ্ট রাজনীতিবিদ এবং সমাজসেবক এর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করে হয়রানী করার চেষ্ঠা চালাচ্ছে। এলাকাবাসী বলেন, শওকত হাসানের অতি নিকট আত্বীয় আজিজ প্রধান নামের এক মামা এই অপকর্মের মূল হোতা। শওকত হাসানের জন্মস'ান জামালপুর জেলার ইসলামপুর উপজেলা নদী ভাংগন কবলিত এলাকায়। তিনি নিজেও একজন ভাঙন কবলিত এলাকার মানুষ। তার বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় নদী ভাঙন কবলিত মানুষের প্রতি শওকত হাসানের সবচেয়ে বেশি সহানুভূতি রয়েছে। এর ফলশ্রুতিতে কুলকান্দি এলাকার আজিজ প্রধান প্রায় ১৬ বছর আগে অসুস' হয়ে ঢাকায় তার বাসায় যান।
শওকত হাসান আজিজ প্রধানকে ১ লক্ষ ৪৫ হাজার টাকা খরচ করে তাকে চিকিৎসা করেন।  তিনি সুস' হয়ে তার বাসার কেয়ার টেকার হিসাবে চাকুরী করতো। এক সময় তাকে শওকত হাসানের আরামবাগে বাসার কাজ দেখা শোনার দায়িত্ব দেয়া হলে সে রড, সিমেন্টসহ নানা কাজে ব্যাপক দূর্নীতিতে জড়িয়ে পড়েন। এ জন্য তাকে চাকুরী থেকে সরিয়ে দেয়া হয়। এ রকম অসংখ্য ঘটনা এই আজিজ প্রধান ঘটিয়েছে। এক সময় সে ইসলামপুরে চলে আসে। ইসলামপুরে ব্যাপারীপাড়া শওকত হাসান একটি জমি কিনতে গেলে সেই আজিজ প্রধান তার কাছে এসে জমির কাগজপত্র ঠিকঠাক আছে কিনা দেখার দায়িত্ব নেন। এরপর এই জমি নিয়ে নানা অপকর্মে জড়িয়ে পড়েন। এর আগে ঢাকার একটি জমির দলিল করতে গিয়ে এই আজিজ প্রধান দলিলে উদেশ্যেমূলক ভাবে শওকত হাসানের নামের আগে মেজর হিসাবে উল্লেখ করেন। এরপর বিষয়টি জানতে পেয়ে  এবং তার নানা অপকর্মেও কারণে আজিজ প্রধানকে চাকুরীচ্যুত করেন। সাংবাদিক সম্মেলনে বঙ্গলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব শওকত হাসান বলেন, আমি দীর্ঘদিন ধরে ঢাকায় ফ্ল্যাট ব্যবসার সাথে জড়িত। তার অপকর্মের পর চাকুরীচ্যুত হয়ে আজিজ প্রধান আমাকে নানা সময়ে বিভিন্ন হুমকি দিয়ে আসছে। সে আমার কাছে ২০ লক্ষ টাকা দাবি করছে না হলে আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। প্রকৃতপক্ষে আমার বিরুদ্ধে অভিযোগ দায়েরকারী আজিজ প্রধান নিজেই ইসলামপুর থানায় একটি চুরির আসামী। সততা ও নিষ্ঠার জন্য এলাকার শত শত মানুষ আমার সাথে রয়েছে। এলাকাবাসী এই অভিযোগের তীব্র নিন্দা জানিয়ে আজিজ প্রধানের বিচার দাবি করে এলাকায় প্রতিবাদ করেছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top