তাজমহল দেখে মুগ্ধ জাকারবার্গ

S M Ashraful Azom
ভারতে সফরে গেলে সবারই লক্ষ্য থাকে একবার হলেও তাজমহল দর্শন। ফেসবুকের কর্ণধার মার্ক জাকারবার্গও এর ব্যতিক্রম নন, সম্রাট শাহজাহানের এই অমর সৃষ্টি দেখে নিজের মুগ্ধতা নিজের ফেসবুক পেজে দেওয়া একটি স্ট্যাটাসে প্রকাশ করেছেন।
 
স্ট্যাটাসে জাকারবার্গ লেখেন, তার সব সময় ইচ্ছা ছিল ভালোবাসার এই নিদর্শনটি ঘুরে দেখার। তাজমহল ঘুরে দেখে জাকারবার্গ বলেন,  যতোটা সৌন্দর্যমণ্ডিত ভেবেছিলাম তার চেয়েও অনেক বেশী সৌন্দর্যের নির্দশন এই তাজমহল। এটা মানুষের দ্বারা তৈরি সত্যিই অবিশ্বাস্য!এবং কতোটুকু ভালবাসা থাকলে তাজমহলের মতো স্থাপনা গড়ে  তুলতে কেউ  অনুপ্রাণিত হতে পারে। আগামীকাল বুধবার ভারতের রাজধানী দিল্লিতে টাউনহল প্রশ্নোত্তর পর্বে মুখোমুখি হবেন জাকারবার্গ। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top