বাংলাদেশে আরো একজন ব্লগারের ওপর হামলা

Unknown
সেবা ডেস্ক: বাংলাদেশে আরো একজন ব্লগারের ওপর হামলা হয়েছে।
রাজধানী ঢাকায় আজ শনিবার দুপুরের দিকে শুদ্ধস্বর নামের একটি প্রকাশনা প্রতিষ্ঠানের ওপর হামলা চালানো হলে প্রকাশক আহমেদুর রশীদ টুটুল আহত হয়েছেন।
তার অবস্থা গুরুতর।
তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
হামলায় আরো দু'জন আহত হয়েছেন।
শুদ্ধস্বর নিহত ব্লগার অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশক ছিলো বলে জানা যাচ্ছে।
গত ফেব্রুয়ারি মাসে ব্লগার অভিজিৎ রায়কে অমর একুশে বইমেলার কাছে কুুপিয়ে হত্যা করা হয়।
এবছরেই আততাীয়দের হামলায় চারজন ব্লগার নিহত হয়েছে।
তারা হলেন অভিজিৎ রায়, ওয়াশিকুর রহমান, অনন্ত বিজয় দাশ, নীলাদ্রি চট্টোপাধ্যায়।
বাংলাদেশে ২০১৩ সালের পর থেকে আহমেদ রাজীব হায়দারসহ মোট পাঁচজন ব্লগার নিহত হয়েছেন।
বিস্তারিত আসছে...
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top