গ্রাহকের অভিযোগ আমলে নিতে হবে : তারানা হালিম

S M Ashraful Azom
গ্রাহকের অভিযোগ আমলে নিয়ে মোবাইল ফোন অপারেটরদের সুষ্ঠু সমাধানের আহ্বান জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তারানা হালিম। সোমবার বিকেলে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠকে প্রতিমন্ত্রী এ আহ্বান জানান।

বিভিন্ন মোবাইল ফোন অপারেটর প্রতিনিধি ও বিটিআরসি প্রতিনিধিদের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে বৈঠকটির আয়োজন করা হয়। মূলত কলড্রপ ও বিভিন্ন সমস্যায় গ্রাহকদের ভোগান্তি কমানোর উপায় বের করতে এ আলোচনা। কলড্রপ, থ্রিজি সার্ভিসে সমস্যা, ইন্টারনেটের দাম বেশি, বিদেশি কলে অযথা টাকা কেটে নেয়া, রিংটোন বা কলার টিউনে ব্যবহৃত গানের সংশ্লিষ্ট শিল্পীদের সম্মানি না দেয়া, আনলিমিটেড প্যাকেজ বলে ফেয়ার ইউজ পলিসিসহ বিভিন্ন সমস্যা এখনো প্রকট রয়েছে বলে জানান তিনি।

তারানা হালিম বলেন, কলড্রপ নিয়ে আগেও আলোচনা করেছি। সে ইস্যু এখনো রয়েছে। গ্রাহকসেবাই মূল উদ্দেশ্য। তাদের অভিযোগ আমলে নিতে হবে। তাদের সন্তুষ্টির উপরই মন্ত্রণালয়ের সাফল্য নির্ভর করছে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রাহকদের মন্তব্য ও অভিযোগগুলো প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয় বৈঠকে।

উল্লেখ্য, বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটকসহ মোট ছয়টি অপারেটর রয়েছে। নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির হিসাবে গত আগস্ট শেষ নাগাদ ১৬ কোটি জনসংখ্যার বাংলাদেশে মানুষের হাতে থাকা মোবাইল সিমের সংখ্যা ১৩ কোটি ছাড়িয়েছে; ইন্টারনেট সেবা নিচ্ছেন সোয়া ৫ কোটি। বাংলাদেশের সবচেয়ে বড় অপারেটর গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা অাগস্ট শেষে ৫ কোটি ৫০ লাখে দাঁড়িয়েছে। তাদের গ্রাহকরাও কলড্রপসহ অন্যান্য সেবা নিয়ে অভিযোগ করে আসছেন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top