আর্থিক প্রতিষ্ঠানের বিবরণী জমা সহজ হলো

S M Ashraful Azom
ব্যাংক বহির্ভুত আর্থিক প্রতিষ্ঠানের বিভিন্ন বিবরণী জমা সহজ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে আর্থিক প্রতিষ্ঠানের বিভিন্ন আর্থিক তথ্য (স্টেটমেন্ট অব অ্যাফেয়ার্স) প্রতি মাসের পরিবর্তে ত্রৈমাসিক ভিত্তিতে পাঠাতে হবে। একই সাথে প্রতি মাসের তারল্যের বিবরণী শুধু অনলাইনে পাঠালে চলবে। প্রতিষ্ঠানগুলোর দাবির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
 
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতি মাসের তারল্যের বিবরণী হার্ড কপির পরিবর্তে আরআইটির মাধ্যমে অনলাইনে পাঠালে চলবে। পরবর্তী মাসের ৭ কর্মদিবসের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েব পোর্টালের মাধ্যমে তত্য পাঠাতে হবে। আগামী নভেম্বর মাস থেকে অক্টোবর মাসের বিবরণী পাঠাতে হবে। প্রথম তিন মাস তথা অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরের বিবরণী ওয়েব পোর্টালের পাশাপাশি একটি প্রিন্টেড কপি পাঠানোর নির্দেশনা দেয়া হয়েছে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top