ভারতীয় টেস্ট দলে ফিরলেন রবীন্দ্র জাদেজা

S M Ashraful Azom
আবারো ভারতীয় টেস্ট দলে ফিরলেন স্পিনার রবীন্দ্র জাদেজা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ঘোষিত দলে রাখা হয়েছে জাদেজাকে।  সর্বশেষ শ্রীলংকা সফরে দলের সদস্য থাকা হরভজন সিংয়ের পরিবর্তে দলে নেয়া হয়েছে জাদেজাকে। 
২০১৪ সালের আগস্টে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে নিজের সর্বশেষ টেস্ট খেলেছেন ২৭ বছর বয়সী জাদেজা। জাতীয় দল নির্বাচক মন্ডলী সোমবার দিল্লীতে অনুষ্ঠিত বৈঠকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ দুই ম্যাচ ও প্রথম দুই টেস্টের জন্য দল ঘোষণা করেছেন। প্রোটিয়াসদের বিপক্ষে টি-২০ সিরিজ খেলা শ্রীনাথ অরবিন্দ শেষ দুই ওয়ানডে ম্যাচে জায়গা পেয়েছেন পেসার উমেশ যাদবের জায়গায়।  ইনজুরিতে থাকা ইশান্ত শর্মা এবং রবিচন্দ্রন অশ্বিন উভয়কেই টেস্ট দলে রাখা হয়েছে। 
টেস্ট (প্রথম দুই ম্যাচ): বিরাট কোহলি(অধিনায়ক), মুরালি বিজয়, শিখর ধাওয়ান, চেতেশ্বর পুজারা, আজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা(উইকেটরক্ষক), আর অশ্বিন, আর জাদেজা, অমিত মিশ্র, ভুব‡নশ্বর কুমার, উমেশ যাদব, কেএল রাহুল, স্টুয়ার্ট বিনি, বরুণ এ্যারন, ইশান্ত শর্মা। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top