রোদে পোড়া থেকে রক্ষা পেতে আমরা কতো ধরনের সানস্ক্রিনই না ব্যবহার করে থাকি। কিন্তু আপনি কি জানেন আপানার হাতের নাগালেই এমন কিছু খাবার আছে যেটি আপনাকে ত্বককে রোদের পোড়া থেক্ষে রক্ষা করবে। চলুন জেনে নেয়া যাক কি ধরণের খাবার আপনাকে রোদে পড়ার হাত থেকে রক্ষা করতে পারে।
গ্রিন টি: এতে রয়েছে এমন উপাদান যা সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে রক্ষা করে। এর মধ্যে রয়েছে ট্যানিক অ্যাসিড যা রোদে পোড়া ভাবকে কমিয়ে দেয়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নিয়মিত গ্রিন টি খেলে রোদে পোড়া ভাব কম হয়।
আলু: সূর্যের ক্ষতিকর আলো থেকে ত্বককে যথাযথ রক্ষা করে আলু। আলুর রস পোড়া ত্বকে মাখলে কালো ভাব উঠে যাবে। অথবা নিয়মিত মাখলে রোদে ঘুরলেও ত্বক সহজে পুড়বে না।
বেদানা: ত্বককে রোদের হাত থেকে রক্ষা করা হোক বা বয়সের ছাপ রোধ করা হোক সবক্ষেত্রেই কার্যকর ভূমিকা নেয় বেদানা। পোড়া ত্বককে সারিয়ে ফেলা বা নতুন কোষ তৈরিতেও সাহায্য করে এই ফল।
স্ট্রবেরি: স্ট্রবেরি খেলে ত্বকের স্বাভাবিক ঔজ্জ্বল্য যেমন অক্ষুণ্ন থাকে, তেমনই রোদের হাত থেকে বাঁচার ক্ষমতা তৈরি হয়। যেসকল ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, সেগুলি খেলে ত্বকের স্বাভাবিক প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়।
শশা: শশা খেয়ে বা মুখে মেখে দুইভাবেই ত্বককে রোদে পোড়ার হাত থেকে বাঁচানো যায়।
পেয়ারা: এতে রয়েছে নানা উপাদান যা ত্বকের জন্য উপকারী। একইসঙ্গে ত্বকের ক্যানসার আটকাতেও এর জুড়ি নেই। এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস ও ভিটামিন সি যা ত্বককে পোড়ার হাত থেকে বাঁচায়।

