মাইক্রোসফট হার্ডওয়ারে মনোযোগ বাড়িয়েছে সেটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে প্রযুক্তি বিশ্বে । এর সবই যে শুধু ভেসে বেড়ানো গুজব নয় তারই প্রমাণ মিলেছে। সম্প্রতি, অনলাইনে ফাঁস হয়েছে লুমিয়া ৬৫০ ডিভাইসের ছবি ও কনফিগারেশনের তথ্য।
নতুন স্মার্টফোনটি ‘সানা’ কোড নামে তৈরি করা হচ্ছে। মিডরেঞ্জ ব্যবহারকারীদের জন্য ডিভাইসটি বাজারে ছাড়া হবে। স্মার্টফোনটির ডিসপ্লে হবে ৫ ইঞ্চির, যার রেজ্যুলেশন ৭২০ পিক্সেল। কোয়ালকম এমএসএম৮৯০৯ স্ন্যাপড্রাগন ২১০ চিপসেটের ফোনটিতে থাকবে মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুবিধা। ছবি তোলার জন্য ডিভাইসটির পিছনে থাকবে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা এবং সামনে থাকবে ৫ বা ২ মেগাপিক্সেলের ক্যামেরা।
তবে ফ্রন্ট ক্যামেরা নিয়ে নিশ্চিত কোন তথ্য জানা যায়নি। ফাঁস হওয়া ছবি দেখে বোঝা যায়, স্মার্টফোনটিতে ছবি তোলার জন্য আলাদা কোনো বাটন থাকবে না। ফোনটির ডিজাইন দেখতে অনেকটা প্রথাগত লুমিয়া সিরিজের মতই। পিছনে ক্যামেরায় থাকবে ফ্ল্যাশ এবং ডান পাশে রয়েছে পাওয়ার ও ভলিউম আপ-ডাউন বাটন ব্যাকআপ সুবিধা দিতে এতে থাকতে পারে ২ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। তবে স্মার্টফোনটি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোন তথ্য এখনো জানায়নি মাইক্রোসফট।

