‘বাংলাদেশের আন্তর্জাতিক ও আঞ্চলিক বাণিজ্য বাড়াতে হবে’

S M Ashraful Azom
বাংলাদেশের দ্রুত উন্নয়নে আন্তর্জাতিক ও আঞ্চলিক বাণিজ্য বাড়াতে হবে। বিশ্বব্যাংকের নতুন এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে—বাংলাদেশে এখনো শ্রম-ভিত্তিক শিল্পখাতের বড় সম্ভাবনা রয়েছে। তৈরি পোশাক শিল্পকে অবশ্যই নতুন বাজারে সম্প্রসারণ করতে হবে, সেই সাথে নতুন পণ্য রফতানির দিকেও এগোতে হবে।
 
বুধবার রাজধানীর একটি হোটেলে ‘টুওয়ার্ড নিউ সোর্স অব কম্পিটিটিভনেস ইন বাংলাদেশ’ শীর্ষক প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। বাণিজ্য মন্ত্রণালয় ও বিশ্বব্যাংক যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহেমদ। মূল প্রতিবেদন উপস্থাপন করেন বিশ্বব্যাংকের লিড অর্থনীতিবিদ সঞ্জয় কাঠুরিয়া। বক্তব্য দেন আইএফসির কান্ট্রি ম্যানেজার—ওয়েন্ডি জো ওয়ারনার, এফবিসিসিআইর সিনিয়র সহসভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, অতিরিক্ত সচিব এবং ডব্লিউটিও সেলের ডিজি অমিতাভ চক্রবর্তী।
 
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘ভারত আমাদের শুন্য শুল্ক সুবিধা দিলেও অনেক অশুল্ক বাধা রয়েছে। এগুলো দুর হলে রফতানি বাড়বে।’
 
মূল প্রতিবেদন উপস্থাপনকালে সঞ্জয় কাঠুরিয়া বলেন, ‘দেশের শুল্ক বা ট্যারিফ হার কমে আসলেও প্যারা ট্যারিফ বেড়ে গেছে, যা মূল শুল্কের বেয়ে বেশি।’
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top