রাসেল হত্যার পর কোথায় ছিল মানবাধিকার কর্মীরা : খালিদ

S M Ashraful Azom
'শিশু রাসেলের মতো ছোট ভাইয়ের শোক বুকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই শিশুদের অধিকার নিশ্চিত করেছেন। শিশু নির্যাতন করে আজকে আর কেউ রেহাই পান না। বড় তারকাদেরও জেলে যেতে হচ্ছে। কিন্তু রাসেলসহ পঁচাত্তরে ১৫ আগস্ট মায়ের পেটে গর্ভজাত শিশু হত্যার সময় দেশের মানবাধিকার কর্মীরা কোথায় ছিল। এ ন্যক্কারজনক হত্যাকাণ্ড নিয়ে তারা কেন তখন টু শব্দটিও করেননি।'-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এই প্রশ্ন করেন সকলের উদ্দেশ্যে।
 
রবিবার বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫১তম জন্মদিন উপলক্ষে জেলার বিরল উপজেলায় এক শিশু সমাবেশে তিনি এই প্রশ্ন করেন। খালিদ মাহমুদ বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আজকের শিশুরাই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেবে। আজকের শিশুরাই আগামী দিনের শেখ রাসেল হবে। দেশের সব শিশুর নিরাপদ ভবিষ্যতের ব্যবস্থা এবং সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করে যাচ্ছেন।
 
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা বিরল উপজেলার সভাপতি কামরুজ্জামান (কামুর) সভাপতিত্বে স্থানীয় আওয়ামী লীগ নেতারা বক্তব্য রাখেন। এর আগে বোচাগঞ্জ শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ আয়োজিত শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিলে খালিদ মাহমুদ উপস্থিত ছিলেন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top