সালমান খানের গানের শুটিংয়ে ৭ হাজার প্রদীপ

S M Ashraful Azom
মুক্তির আগেই সালমান খান অভিনীত ‘প্রেম রতন ধান পাও’ ছবিটি নিয়ে বেশ উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। এই ছবিটির শুধু ‘জ্বালতে দিয়া’ গানটিতে নাকি সাত হাজার মাটির প্রদীপ ব্যবহার করা হয়েছে।
 
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার গানটি মুক্তি দেয়া হয়। এই গানটিতে প্রদীপ জ্তালাতে ও সেগুলো যাতে নিভে না যায় সেজন্য ১৫০ মানুষ নিয়োজিত ছিলেন।
 
এক বিবৃতিতে ছবির এক মুখপাত্র জানিয়েছেন, নির্মাতা সুরাজ বারজাতিয়া গানটিতে রাজকীয় আবহ আনার জন্য সব প্রদীপগুলো জ্বালিয়ে রাখতে চেয়েছিলেন। এজন্য প্রদীপ রক্ষণাবেক্ষণের জন্য ১৫০ জনের মতো নিযুক্ত করা হয়েছিল।
 
ছবিটিতে সালমান খানের বিপরীতে আছেন সোনম কাপুর। এছাড়াও নীল নিতিন মুখেশ ও অনুপম খের।
 
আগামী ১২ নভেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top