কুড়িগ্রাম প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মাদারগঞ্জে স'ানীয় সাংসদের ভাই ও আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জাতীয়পার্টির নেতা আতিকুর রহমান রাজার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে মাদারগঞ্জ বাজার এলাকায় প্রায় ঘন্টাব্যাপি মানববন্ধন শেষে বণিক সমিতির সভাপতি এসএম গোলাম মওলার সভাপতিত্বে বক্তব্য রাখেন কেদার ইউপি চেয়ারম্যান ওয়াজিদুল কবির রাশেদ, বল্লভেরখাস ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল সরকার, জাতীয়পার্টির জেলা সদস্য মাহবুব জামান রঞ্জু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আসলাম হোসেন, নিহত রাজার ছোট ভাই প্রভাষক আজিজুর রহমান রানা, শিক্ষক সমিতির সভাপতি আব্দুস শফিক সরকার, কচাকাটা প্রেসক্লাব সভাপতি মোখলেছুর রহমান, প্রভাষক রুহুল আমিন, সাইদুর রহমান প্রমূখ।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর রাতে দুর্বৃত্তের হাতে খুন হয় স'ানীয় (কুড়িগ্রাম-১) আসনের সংসদ সদস্য একেএম মোস্তাফিজুর রহমানের ভাই জাতীয়পার্টির নেতা আতিকুর রহমান রাজা। এ ঘটনায় নিহতের ছোট ভাই প্রভাষক আজিজুর রহমান রানা কচাকাটা থানায় একটি হত্যা মামলা করেন।