দেশের অর্থনীতি মজবুত ভিত্তির ওপর দাঁড়িয়ে রয়েছে : স্পিকার

S M Ashraful Azom
জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশের অর্থনীতি একটি মজবুত ভিত্তির ওপর দাঁড়িয়ে রয়েছে। একে আরও সুদৃঢ় করতে নগর ও গ্রামীণ অর্থনীতির মধ্যে সমন্বয় রেখে ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং এতে নারীদের অংশগ্রহণ সুনিশ্চিত করতে হবে। রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে দ্বিতীয় বাংলাদেশ ইকোনমিস্ট ফোরাম-২০১৫ আয়োজিত ‘বাংলাদেশ ভিশন-২০৩০’ বইয়ের মোড়ক উন্মোচন ও দিনব্যাপী আয়োজিত আলোচনা সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিরীন শারমিন বলেন, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বে একটি রোলমডেল। নারীর ক্ষমতায়নকে নিশ্চিত করতে নারীদের অর্থনৈতিক, সামজিক ও রাজনৈতিক কর্মকান্ডে আরো সম্পৃক্ত করতে হবে। তিনি নারীদের শিক্ষা, প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তিগত জ্ঞানে শিক্ষিত হওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজ আর তলাবিহীন ঝুড়ি নয়। বাংলাদেশ আজ উন্নয়নে রোলমডেল। অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের প্রতিটি সূচকে আমাদের দেশ অব্যাহত গতিতে এগিয়ে যাচ্ছে। জেন্ডার সমতা, মাতৃ মৃত্যুহার হ্রাস, শিশু মৃত্যুহার হ্রাসসহ দারিদ্র দূরীকরণের মাধ্যমে সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা দেশটি ইতোমধ্যে অর্জন করেছে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সক্ষম হবে।

স্পিকার বলেন, বাংলাদেশ সংসদকে কার্যকর এবং গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার মাধ্যমে বিশ্ব নেতৃত্ব প্রতিষ্ঠা করেছে এবং দেশকে নির্ধারিত সময়ের পূর্বে নিন্মমধ্যম আয়ের দেশের কাতারে নিয়ে এসেছে। তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে দেশকে উচ্চমধ্যম আয়ের দেশে পরিণত করার ও ২০৪০ সালের মধ্যে উন্নতদেশে পরিণত করার অভিযাত্রায় সামিল হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে বাংলাদেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন। এ সকল পরিকল্পনার সফল বাস্তবায়নের মাধ্যমে দেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ড. সাদিক আহমেদ, ড. মহিউদ্দিন আলমগীর এবং ড. মুস্তাফা কে মুজেরী বক্তৃতা করেন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top