বিএনপির পক্ষে জামায়াতকে ত্যাগ করা সম্ভব নয়: খাদ্যমন্ত্রী

S M Ashraful Azom
এডভোকেট কামরুল ইসলাম
খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘বিএনপি ষড়যন্ত্রের অংশ হিসেবে জামায়াতকে ত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করছে কিনা, সে সম্পর্কে সকলকে সচেতন থাকতে হবে।’
 
শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বজলুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
কামরুল ইসলাম বলেন, ‘বিএনপি জামায়াতকে ত্যাগ করলে কেবল কৌশলগত কারণে নয়, আদর্শগতভাবে ত্যাগ করতে হবে এবং তা জাতির কাছে বিশ্বাসযোগ্য করে তুলতে হবে।’
 
আওয়ামী লীগের এ নেতা আরো বলেন, ‘বিএনপির পক্ষে জামায়াতকে ত্যাগ করা সম্ভব নয়। কারণ বিএনপি ও জামায়াত একই আদর্শ থেকে সৃষ্টি হয়েছে।’
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top