ঘুষ গ্রহণকালে উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আটক

S M Ashraful Azom
নওগাঁ সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আলীকে (৪৮) দুদকের একটি দল ঘুষ গ্রহণকালে আটক করেছে। মোহাম্মদ আলী নিলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বাসিন্দা।
 
মঙ্গলবার সন্ধ্যায় দুদক রাজশাহী অফিসের উপ-পরিচালক খায়রুল হুদার নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তাকে জেলা সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
 
এ ঘটনায় দুদক রাজশাহী অফিসের সহকারী পরিচালক রাজিয়া সুলতানা বাদী হয় আটক মোহাম্মদ আলীক অভিযুক্ত করে মামলা করেছেন।
 
জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আনোয়ার হোসেন বলেন, ‘ঘটনার সময় আমি অফিসে ছিলাম না। তবে শুনেছি এক চাউল ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা ঘুষ নেয়ার সময় দুদক সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে আটক করে।’
 
তবে ঘুষ প্রদানকারী জেলা সদর চাউল কল মালিক গ্রুপের সিনিয়র সহ-সভাপতি ও সৌরভ চাউল কলের স্বত্বাধিকারী মো. শফিকুল ইসলামের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
 
এদিকে আটক মোহাম্মদ আলী নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার।’

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top