বকশীগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপে স্কুল ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ

G M Fatiul Hafiz Babu
জিএম ফাতিউল হাফিজ বাবু

জামালপুরের বকশীগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে পঞ্চম শ্রেণির ছাত্রী সুমি আক্তার (১৪) । সুমি আক্তার বাট্টাজোড় ইউনিয়নের বীরগাঁও গ্রামের মৃত আল আমিনের মেয়ে। সে বাট্টাজোড় জিন্নাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।
জানা গেছে,পৌর এলাকার তিনানী পাড়া গ্রামের গাজী মিয়ার ছেলে লাজু মিয়ার (২২) সঙ্গে বাট্টাজোড় বীরগাঁও গ্রামের আল আমিনের স্কুল পড়-য়া মেয়ে সুমি আক্তারের বিয়ে ঠিক হয়। ২৬ অক্টোবর সোমবার সন্ধ্যায় বরপক্ষ মেয়ের বাড়িতে যাওয়ার কথা ছিল ।
বীরগাঁও এলাকার স্কাউট দলের সদস্যরা বাল্যবিয়ের খবর পেয়ে স'ানীয় প্রশাসনকে জানায়। সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাদিকুর রহমান ও বকশীগঞ্জ থানা পুলিশ বিয়ে বাড়িতে উপসি'ত হয়ে বাল্যবিয়ে টি বন্ধ করে দেন। সুমির মা, মামা, ও দুলাভাই  ১৮ বছরের আগে সুমিকে বিয়ে না দেওয়ার অঙ্গীকার করেন। এসময় বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক মাহবুবুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু ও স'ানীয় গন্যমান্য ব্যক্তিরা উপসি'ত ছিলেন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top