‘খুব শিগগিরই দেশে ফিরছেন খালেদা জিয়া’

S M Ashraful Azom
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘বেগম জিয়ার সঙ্গে আমাদের প্রতিদিনই যোগাযোগ হচ্ছে। আর খালেদা জিয়ার সিদ্ধান্ত নিয়েই আমরা দল পরিচালনা করছি। কিন্তু আমাদের কার্যক্রমকে ক্ষমতাসীনরা অবৈধভাবে বাধাগ্রস্ত করছে। তাই সরকারের এ সব কার্যক্রমকে হতাশ করতে খুব শিগগিরই দেশে ফিরছেন তিনি।’
 
বুধবার সন্ধ্যায় নয়াপল্টনে দলের কার্যালয়ের নীচে আয়োজিত এক দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এ মন্তব্য করেন। ‘খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায়’ শ্রমিক দল এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।
 
নজরুল ইসলাম বলেন, ‘ক্ষমতাসীনরা প্রতিযোগিতায় ভয় পায়। তাই বিএনপির নেতাকর্মীদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করে আরো একটি ৫ জানুয়ারির মতো প্রহসনমূলক নির্বাচন করার ষড়যন্ত্র করছে। নির্বাচনে অযোগ্য ঘোষণা করতেই ঢাকার সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাকে আদালত মিথ্যা মামলায় অভিযুক্ত করেছে।’
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top