চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বৈদ্যনাথপুরে নির্মাণাধীন একটি বাড়ির পায়খার সেফটি ট্যাংকির ভিতরে পড়ে ৪ নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। বুধবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। সেফটি ট্যাংকির ভেতরে সার্টারিঙের কাঠ খুলার জন্য নিহত নির্মাণ শ্রমিকরা এ সময় ট্যাংকির ভিতরে নামে। নিহতদের মধ্যে পিতা-পুত্র দুই নির্মাণ শ্রমিক রয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৈদ্যনাথপুর গ্রামের আকবর আলীর ছেলে প্রকৌশলী রুস্তম আলীর নির্মাণাধীন বাড়ির পায়খানর সেফটি ট্যাংকির ছাদের কাঠ খোলার জন্য দুই জন শ্রমিক নিচে নামে। নিচে নেমে তারা অসুস্থ্যতার কথা বললে উপরে অবস্থানকৃত অপর দুই নির্মাণ শ্রমিক সুজনের পিতা আবুল হাশেম ও জুয়েল নিচে নামে। এসময় তারাও অসুস্থ্য হয়ে সেফটি ট্যাংকির ভিতরে পড়ে যায়। এসময় এলাকাবাসী সেফটি ট্যাংকি ভেঙ্গে তাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করে।
নিহতরা হচ্ছে- বৈদ্যনাথপুর গ্রামের নওশের আলী মন্ডলের ছেলে জালাল উদ্দিন (৩০), ঐ গ্রামের ঘর জামাতা আলমডাঙ্গা উপজেলা সদরের মৃত মুনসুর আলীর ছেলে আবুল হাশেম (৪৮) ও তার ছেলে সুজন (৩০) এবং গঙ্গাদাসপুরের জামাত আলীর ছেলে জুয়েল (৩০)। চুয়াডাঙ্গা থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা আসার পূর্বেই এলাকাবাসী সেফটি ট্যাংকি ভেঙ্গে তাদেরকে উদ্ধার করে। এ ঘটনায় গ্রামটিতে শোকের ছায়া নেমে এসেছে।

