‘চাঁদের হাসি’। একটি স্কুল ম্যাগাজিন। তৈরি হচ্ছে স্কুল-শিক্ষার্থীদের নিয়ে। নির্মাতা কবি শাহীন রেজা। জানুয়ারি থেকে এটি প্রচার করবে একটি জনপ্রিয় টিভি চ্যানেল। ম্যাগাজিনটিতে দেশের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অংশ নিচ্ছে।
এ প্রসঙ্গে নির্মাতা শাহীন রেজা বলেন, ‘সুস্থ বিনোদনের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশই চাঁদের হাসির মূল লক্ষ্য। এটি নির্মিত হচ্ছে হূদয় মিডিয়াভিশনের ব্যানারে। প্রতিযোগিতা পর্বে শিক্ষার্থীদের পাশাপাশি নামী-দামি অভিনেতা, কণ্ঠশিল্পী, কবি ও শিক্ষাবিদরা থাকবেন। অনুষ্ঠানটি জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে প্রতি শুক্রবার প্রচারিত হবে।’

