রোমানিয়ায় নাইট ক্লাবে আগুন, ২৭ জনের মৃত্যু

Unknown
সেবা ডেস্ক: রোমানিয়ার রাজধানী বুখারেস্টের একটি নাইট ক্লাবে শুক্রবার রাতে অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ১৫৫ জন। খবর রয়টার্স ও বিবিসির। কলেক্টিভ ক্লাবে শনিবার রাতে ব্যাপকভাবে আগুন ছড়িয়ে পড়লে পদদলনের ঘটনা ঘটে। ক্লাব থেকে বেরোতে গিয়ে তরুণ-তরুণীরা পদদলনের শিকার হন। ঘটনার সময় ক্লাবটিতে প্রায় ৪০০ জন উপস্থিত ছিলেন। এদের বেশিরভাগই তরুণ। দেশটির ডেপুটি স্বরাষ্ট্রমন্ত্রী রায়েদ আরাফাত বলেছেন, ১৫৫ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বুখারেস্টের ১০টি হাসপাতালে আহতদের ভর্তি করা হয়েছে বলে জানান তিনি। কারখানা থেকে নাইট ক্লাবে রূপান্তরিত হওয়া ওই ভবনটির ভেতর থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। ধারণা করা হচ্ছে, কোনো দাহ্যপদার্থ থেকেই এর সূত্রপাত। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ব্যান্ড পারফর্ম করার সময় আগুন জ্বলে উঠে। দ্রুত তা ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। হতাহতদের উদ্ধারে অব্যাহত কাজ চালাচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। 
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top