সপ্তাহের ব্যবধানে লেনদেন বাড়লেও কমেছে সূচক

Unknown
সেবা ডেস্ক: সপ্তোহের ব্যবধানে শেয়ারবাজারে লেনদেন বাড়লেও কমেছে সূচক। বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহজুড়ে লেনদেন হয়েছে প্রায় ১ হাজার ৫৫৬ কোটি ৮৪ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৩৪২ কোটি ৩ লাখ টাকা। সে হিসাবে সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে প্রায় ৩১ শতাংশ। আগের সপ্তাহে দুর্গাপূজার কারণে এক কার্যদিবস কম লেনদেন হওয়ায় বিদায়ী সপ্তাহে লেনদেনের পরিমাণ এ হারে বেড়েছে। তবে গড় হিসাবে আগের সপ্তাহের তুলনায় লেনদেন বেড়েছে ৪.৭৩ শতাংশ। বিদায়ী সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৩৫১ কোটি ৩৬ লাখ টাকা। আগের সপ্তাহে এর পরিমাণ ছিল ৩৩৫ কোটি ৫০ লাখ টাকা। বিদায়ী সপ্তাহে মোট লেনদেনের ৮৪.১৬ শতাংশ লেনদেন হয়েছে ‘এ’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোর মধ্যে। এ ছাড়া ৬.৫২ শতাংশ ‘বি’ ক্যাটাগরিভুক্ত, ৮.২৮ ‘এন’ ক্যাটাগরিভুক্ত এবং ১.০৪ শতাংশ ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোর মধ্যে লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের দর কমেছে। ৩২৭টি ইস্যুর মধ্যে দর বেড়েছে ৯২টির, কমেছে ২১২টির ও অপরিবর্তিত রয়েছে ২৩টির দর। লেনদেনে অংশ নেওয়া প্রায় ৬৫ শতাংশ ইস্যুরই দর কমেছে বিদায়ী সপ্তাহে। বেশিরভাগ কোম্পানির দর কমে যাওয়ায় বিদায়ী সপ্তাহে ডিএসইর তিনটি সূচকেরই পতন হয়েছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৮৩.১৯ পয়েন্ট। সূচক পতনের এ হার ১.৭৯ শতাংশ। ৪৬৪৭.৬৮ পয়েন্ট দিয়ে সপ্তাহের লেনদেন শুরু হয়েছিল। সপ্তাহ শেষে তা কমে দাঁড়িয়েছে ৪৫৬৪.৪৯ পয়েন্টে। আগের সপ্তাহে সূচক কমেছিল ২৮.৯৫ পয়েন্ট। এ ছাড়া ডিএসই৩০ সূচক ২.০৮ শতাংশ বা ৩৬.৫৮ পয়েন্ট কমে ১৭২৫.৯৭ পয়েন্টে এবং শরিয়াহ সূচক ১.৮৮ শতাংশ বা ২০.৯৫ পয়েন্ট কমে সপ্তাহ শেষে ১০৯২.৩০ পয়েন্টে দাঁড়িয়েছে। সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন কমেছে ১.৫৯ শতাংশ। সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৩ লাখ ২২ হাজার কোটি টাকা। সপ্তাহ শেষে তা কমে হয়েছে ৩ লাখ ১৬ হাজার কোটি টাকা। সপ্তাহ শেষে লেনদেনের শীর্ষে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট। আগের সপ্তাহের তুলনায় ৬.৪৯ শতাংশ লেনদেন কমলেও ৫৭ কোটি ৬৫ লাখ ৪১ হাজার টাকা লেনদেনের মধ্য দিয়ে শীর্ষস্থান দখল করেছে এ কোম্পানিটি। আর বিদায়ী সপ্তাহের মোট লেনদেনের ৩.২৮ শতাংশ লেনদেন হয়েছে লাফার্জ সুরমা সিমেন্টের। অপরদিকে লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে শাহজিবাজার পাওয়ার। এ কোম্পানির ৪৮ কোটি ৭২ লাখ ৪২ হাজার টাকা লেনদেন হয়েছে, যা বিদায়ী সপ্তাহের মোট লেনদেনের ২.৭৭ শতাংশ। অপরদিকে ৪৫ কোটি ৯১ লাখ ৫৩ হাজার টাকা লেনদেনের ফলে তৃতীয় স্থানে রয়েছে কেডিএস এক্সেসরিজ। লেনদেনে এর পর রয়েছে যথাক্রমে- সিভিও পেট্রোকেমিক্যাল, ইফাদ অটোস, ইউনাইটেড এয়ার, সি এ্যান্ড এ টেক্সটাইল, আমান ফিড, খুলনা পাওয়ার ও স্কয়ার ফার্মা। 
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top