নেদারল্যান্ডের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে ইংল্যান্ড

S M Ashraful Azom
২০১৬ ইউরো ফুটবলের প্রস্তুতি নিতে আগামী মার্চে নেদারল্যান্ডের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে ইংল্যান্ড। শুক্রবার ইংল্যান্ডের ফুটবল এসোসিয়েশন এই ঘোষণা দিয়েছে। 
রয় হডসনের দলটি ইউরো বাছাইপর্বে ই’গ্রুপের ১০ ম্যাচের সবকটিতে জয়লাভ করেছে। এখন ফ্রান্সে অনুষ্ঠেয় চূড়ান্ত প্রতিযোগিতায় নামার আগে দলকে প্রস্তুত করার মানসে ডেনি ব্লিন্ডসের দলের মোকাবেলা করবে।  নেদারল্যান্ড তাদের বাছাইপর্বে সুবিধা করতে ব্যর্থ হয়েছে। এজন্য চাকরিচ্যুত হয়েছেন কোচ গাস হিডিঙ্ক। পরিবর্তিত হিসেবে ব্লিন্ডস দায়িত্ব গ্রহণ করলেও মেধাবি স্কোয়াডটিকে প্লে-অফ ম্যাচের যোগ্যতা পর্যন্ত পৌঁছে দিতে পারেনি। আগামী ২৯ মার্চ লন্ডন সফর করবে কমলা জার্সির দলটি। এসময় তারা স্পেন, ফ্রান্স ও জার্মানির বিপক্ষেও অনুরূপ ম্যাচে অংশ নিবে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top