উৎসবমুখর পূজায় সরকারের কৃতিত্ব নেই: গয়েশ্বর

S M Ashraful Azom
সারাদেশে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের কথা স্বীকার করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘এতে সরকারের কোনো কৃতিত্ব নেই। এটা এদেশের মানুষের একে অপরের প্রতি সম্প্রীতির যে বন্ধন রয়েছে তারই কারণে হয়ে থাকে।’
 
বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজা মণ্ডপ পরিদর্শনে এসে তিনি এ মন্তব্য করেন।
 
দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন করার সরকারি সিদ্ধান্তের বিষয়ে এই বিএনপি নেতা বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে করার মানেটা হলো প্রশাসনকে জানিয়ে দেয়া যে, নৌকা মার্কা পাশ করিয়ে দিতে হবে।’ তিনি বলেন, ‘দলীয়ভাবে স্থানীয় নির্বাচন সরকারের বাকশাল প্রতিষ্ঠার অন্যতম কূটকৌশল।’
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top