‘দিল চাহতা হ্যায়’র সিক্যুয়েলে আলিয়া-শ্রদ্ধা-পরিণীতি?

S M Ashraful Azom
‘দিল চায়তা হ্যায়’ ছবির সিক্যুয়েল আসছে এমন কোনো ঘোষণা আসেনি। তবে এই ছবির সিক্যুয়েল তৈরি হলে এখানে পরিণীতি চোপড়া ও শ্রদ্ধা কাপুরের সঙ্গে কাজ করতে চান আলিয়া ভাট।
 
আলিয়া ভাট বলেছেন, যদি দিল চাহতা হ্যায় ছবির সিক্যুয়েল কখনো তৈরি হয় তবে পরিণীতি, শ্রদ্ধা  ও আমি এখানে তিন বান্ধবীর চরিত্রে কাজ করতে চাই। আমি মনে করি এটা দারুণ একটা চিন্তা। এরকম হলে খুবই মজা হবে।
 
প্রায় একই সময়ে বলিউডে অভিষেক ঘটেছে পরিণীতি, শ্রদ্ধা ও আলিয়ার। তাদের সাথে নিজের তুলনা করার বিষয়ে আলিয়া বলেছেন, পরিণীতি ও শ্রদ্ধা দুইজনই মেধাবী  ও সুন্দর। তাদের সাথে আমার কোনো প্রতিযোগিতার প্রশ্ন আসে না, কেননা এরকম কিছুই নেই।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top