শ্রীবরদীর ২ মাদক সম্রাট পিয়ন দেওয়ানগঞ্জে মাদকসহ গ্রেফতার

G M Fatiul Hafiz Babu
নিজস্ব প্রতিবেদক ঃ
শেরপুরের শ্রীবরদী পৌরশহরের ২ আলোচিত মাদক কিং পিয়ন মাদক বিক্রি কালে অবশেষে গত সোমবার রাতে জামালপুরের সীমান-বর্তী দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া এলাকায় পুলিশের হাতে আটক হয়েছে। এদিকে রাতভর তাদের মুক্ত করার জোর লবিংয়ের পরও তারাটিয়া পুলিশ ফাঁড়ির চৌকস আইসি ফরহাদ তাদের দেওয়ানগঞ্জ থানায় সোপর্দ করে। পুলিশ জানায়, সোমবার রাতে জামালপুরের পুলিশ সুপার নিজাম উদ্দিনের নির্দেশে মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে তারাটিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই. ফরহাদের নেতৃত্বে একটি অভিযানিক দল তারাটিয়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো শেরপুরের শ্রীবরদী পৌর এলাকার খামারিয়াপাড়া গ্রামের মহিউদ্দিন কমিশনারের পুত্র ও শ্রীবরদী পৌরসভার আলোচিত মাদক সম্রাট পিয়ন জাকির হোসেন (৩৪) ও তার অন্যতম সহযোগী শ্রীবরদী উপজেলা স্বাস'্য কমপ্লেক্সের মাদক কিং পিয়ন খামারিয়াপাড়া গ্রামের হাজী মাসুদুর রহমান রতনের ছেলে শাহিনুর রহমান শাহিন (৩০)। এসময় পুলিশ তাদের দেহ তল্লাশি চালিয়ে ৪ বোতল ফেনসিডিল ও ২০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ ঘটনায় সোমবার গভীর রাতে পুলিশ বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি আসলাম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেফতারকৃতদের মাদক মামলায় জামালপুর আদালতে প্রেরণ করা হয়েছে। এদিকে শ্রীবরদীর আলোচিত ২ মাদক সম্রাট পিয়ন গ্রেফতার হওয়ায় জনমনে স্বসি- ফিরে এসেছে। উল্লেখ্য মাদক কিং জাকির ও শাহীন জুটি দীর্ঘদিন যাবত নিজ এলাকায় পিয়নের চাকুরি করার সুবাদে শাসকদলের নাম ভাঙ্গিয়ে অবাধে মাদক বিক্রি করে আসছিলো। শাহীনের বিরুদ্ধে শ্রীবরদী থানায় ৩টি মামলা রয়েছে, যার মামলা নং- ৫, তাং ১৩/০১/২০১৫, মামলা নং- ১০, তাং- ১৮/১১/২০১৪ এবং মামলা নং- ০২, তাং- ০৬/০১/২০১৫। এসব মামলায় দীর্ঘদিন যাবত বিজ্ঞ আদালত কর্তৃক তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারিকৃত থাকলেও এক অদৃশ্য শক্তির বলে প্রকাশ্যে বুক ফুলিয়ে বাজার ঘুরে বেড়ালেও পুলিশ তাকে গ্রেফতার করছে না। শাহীন ও জাকির জুটির গ্রেফতারের খবরে সচেতন অভিভাবকরা দেওয়ানগঞ্জের তারাটিয়া পুলিশ ফাঁড়ি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানায়।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top