'দলীয়ভাবে স্থানীয় নির্বাচন সহিংসতা ও বিশৃঙ্খলা বাড়বে'

S M Ashraful Azom
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, স্থানীয় নির্বাচন দলীয়ভাবে অনুষ্ঠিত হলে সহিংসতা ও বিশৃঙ্খলা বাড়বে। দেশের নির্বাচন কমিশন বিএনপি ও বর্তমান সরকারের সময়ে মেরুদণ্ডহীন হয়ে পড়েছে বলে তিনি মন্তব্য করেন।
 
সোমবার দুপুরে স্থানীয় ভাসানী হলে টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবুল কাশেমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবুল এমপি, প্রেসিডিয়াম সদস্য পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালাম চাকলাদার প্রমুখ।
 
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে পার্টির চেয়ারম্যান এরশাদ আবুল কাশেমকে সভাপতি এবং মোজাম্মেল হককে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। হুসেইন মুহম্মদ এরশাদ আরো বলেন, দেশের মানুষ এখন পরিবর্তন চাচ্ছেন। আর জাতীয় পার্টিই কেবল সেই পরিবর্তন আনতে পারে বলে তিনি উল্লেখ করেন।
 
তিনি বলেন, বর্তমান সংসদে এখন সরকারি দল আওয়ামী লীগ এবং বিরোধী দল জাতীয় পার্টি আছে। এ ছাড়া অপর বিরোধী দল বিএনপি কোথায় আছে এ প্রশ্ন করে এরশাদ বলেন, টিআইবি রিপোর্ট দিয়েছে সংসদে বিরোধী দল তেমন ভূমিকা রাখতে পারছে না। তাদের কাছে আমার প্রশ্ন- আমি ক্ষমতা হস্তান্তরের পর কোন সংসদ প্রাণবন্ত ও চালু ছিল। একটি সংসদও প্রাণবন্ত ও চালু ছিল না। বিএনপি ক্যামেরা ভাংচুর ও ফাইল ছুড়ে মেরেছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে প্রথমবারের মতো আমরা সংসদে থেকে সংসদ প্রাণবন্ত করে রেখেছি।
 
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমাকে জেলে রেখে আপনি অনেক অত্যাচার করেছেন। কিন্তু আজকে আপনার নিজের ছোট ছেলে মারা গেছে তার লাশও দেখলেন না। আর বড় ছেলে বোমা হামলা মামলার অভিযোগে বিদেশে পালিয়ে বেড়াচ্ছে। পাপের শাস্তি ভোগ করছেন এখন আপনি। কিন্তু আমি এখন অনেক ভাল আছি। দেশের ১৬ কোটি মানুষ চেয়ে আছে জাতীয় পার্টির দিকে। বাসস।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top