চট্টগ্রাম মেডিক্যাল কলেজের প্রভাষক ডা. তারেক শামসকে (৩৬) গতকাল ভোরে তার বাসভবনে সন্ত্রাসীরা কুপিয়ে জখম করেছে। হামলার কারণ জানা যায়নি। ঘটনাটি ঘটেছে হালিশহর থানার রঙ্গিপাড়া এলাকায়। জানা যায়, ডা. তারেক শামস নিজের বাসার নিচতলার কক্ষে ঘুমিয়ে ছিলেন। ভোর ৫টায় শোবার ঘরের দরজায় নক শুনে তারেক ঘুম থেকে উঠে দরজা খুলে দেয়। এ সময় তার উপর অতর্কিত হামলা চালিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
মেডিক্যাল ফাঁড়ির ইনচার্জ এসআই পংকজ বড়ুয়া জানান, তিনি এখন আশংকামুক্ত।

