মাত্র ২০০ রানে অলআউট শ্রীলঙ্কা

S M Ashraful Azom
কলম্বোর পি সারা ওভালে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজের অভিষিক্ত জোমেল ওয়ারিক্যানের চার উইকেট সংগ্রহর দিনে মাত্র ২০০ রানে গুটিয়ে গেছে শ্রীলঙ্কা।  জবাবে পাঁচ ওভার দুই বল ব্যাটিং করে এক উইকেট হারিয়ে ১৭ রান করেছে সফরকারীরা।
কলম্বোর পি সারা স্টেডিয়ামে বৃহস্পতিবার টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় শ্রীলঙ্কা। কোনো রান করে জেরোম টেইলরের বলে দিনেশ রামদিনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন কৌশল সিলভা। অধিনায়ক জ্যাসন হোল্ডার এর পর ফেরান আরেক ওপেনার দিমুথ করুনারত্নেকে। এর পর কুশল মেন্ডিস আর অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস ফিরে গেলে শ্রীলঙ্কার স্কোর হয়ে যায় ৪ উইকেটে ৫৯ রান। মেন্ডিসকে রামদিনের ক্যাচে পরিণত করেন কেমার রোচ। আর ম্যাথিউসকে ফেরান হোল্ডার। এর পরও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। তবে তরুণ মিডলঅর্ডার ব্যাটসম্যান মিলিন্দা শিরিবর্ধনে একপ্রান্ত আগলে রাখেন। তার ৬৮ রানের ইনিংসের কল্যাণে লজ্জার হাত থেকে বাঁচে স্বাগতিকরা। ১১১ বলের ইনিংসটি ৬টি চার ও দুটি ছয়ে সাজান তিনি। শ্রীলঙ্কার পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ অপরাজিত ২৬ রান করেন রঙ্গনা হেরাথ। ৬৭ রানে ৪ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সফলতম বোলার অভিষিক্ত জোমেল ওয়ারিক্যান। দুটি করে উইকেট নেন হোল্ডার ও টেইলর। রোচ ও দেবেন্দ্র বিশু একটি করে উইকেট নেন।
শ্রীলঙ্কার ২০০ রানের জবাবে ব্যাট করতে নেমে শাই হোপের উইকেটটি হারিয়ে ১৭ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। তার উইকেটটি নিয়েছেন ধাম্মিকা প্রসাদ। ওয়েস্ট ইন্ডিজের ধীর ওভার রেটের জন্য এদিন কলম্বোয় ১৬.৪ ওভার কম খেলা হয়েছে। উল্লেখ্য, আবহাওয়াজনিত সমস্যা ছাড়া টেস্ট ম্যাচে প্রতিদিন কমপক্ষে ৯০ ওভার খেলা হওয়ার নিয়ম রয়েছে। ক্রিকইনফো।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top