গত সপ্তাহে পিই রেশিও কমেছে ১.৮৫ শতাংশ

Unknown
সেবা ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে ১.৮৫ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য পাওয়া গেছে। বর্তমানে ডিএসইর পিই রেশিও অবস্থান করছে ১৫.২৮ পয়েন্টে, যা গত সপ্তাহের শুরুতে ছিল ১৫.৫৭ পয়েন্ট। অর্থাৎ পিই রেশিও কমেছে ০.২৯ পয়েন্ট বা ১.৮৫ শতাংশ। বর্তমানে খাতভিত্তিক পিই’র হিসাবে ব্যাংকিং খাতের পিই অবস্থান করছে ৮.০৯ পয়েন্টে, আর্থিক খাতের ১৭.০৬, প্রকৌশল খাতের ২১.৪৫, খাদ্য ও আনুষঙ্গিক খাতের ৩১.৮৩, বিদ্যুৎ ও জ্বালানী খাতের ১২.৪৪, পাট খাতের ১০৬.১০, বস্ত্র খাতের ১০.৬৫, ওষুধ ও রসায়ন খাতের ২২.৭৮, সেবা ও আবাসন খাতের ৩১.২০, সিমেন্ট খাতের ৩০.৩৪, তথ্যপ্রযুক্তি খাতের ২০.৩৯, চামড়া খাতের ৩৬.৭১, সিরামিক খাতের ২৯.৪৩, বীমা খাতের ১৫.৪৫, বিবিধ খাতের ২৭.২১, পেপার ও প্রকাশনা খাতের ১৭.৯৪, টেলিযোগাযোগ খাতের ১৭.৯১, ভ্রমণ ও অবকাশ খাতের ১৩.৮৫। উল্লেখ্য, এখানে খাতভিত্তিক পিই হিসাব করা হয়েছে ‘জেড’ ক্যাটাগরি, ওটিসি শেয়ার এবং যে সব শেয়ার দীর্ঘদিন লেনদেন হয় না সেগুলোর হিসাব বাদ দিয়ে। 
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top