টি টোয়েন্টি সিরিজও আফগানিস্তানের

S M Ashraful Azom
জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টিতে রেকর্ড রান তাড়া করে জয় পেয়েছে আফগানিস্তান। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের ছুড়ে দেওয়া ১৯১ রানের লক্ষ্য এক বল ও পাঁচ উইকেট হাতে রেখেই জিতে গেছে আফগানরা।
টসে জিতে স্বাগতিক জিম্বাবুয়ে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। শন উইলিয়ামসের ২৬ বলে ৫৪ ও রিচমন্ড মুুতম্বামির ৩৩ বলে ৪৩ রানের উপর ভর করে ১৯১ রানের বড় লক্ষ্য দেয় আফগানিস্তানকে। দাওলাত জারদান, গুলবাদিন নাইব ও আমির হামজা দুটি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে মোহাম্মদ শাহজাদ ও  উসমান ঘানি উদ্বোধনী জুটিতেই ১১ ওভারের মধ্যে তুলে ফেলেন ৯৫ রান। উসমান ৪৫ বলে ৬৫ রান করে আউট হয়ে গেলেও বাকি কাজটি করে ফেলেন গুলবাদিন নাইব। সাতটি চারে ৩১ বলে ৫৬ রান করা নাইব শেষ পর্যন্ত দলকে জিতিয়ে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন। জিম্বাবুয়ের চামু চিবাবা দুই উইকেট নিয়েছেন। 
এই জয়ে দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে আফগানিস্তান। এর আগে প্রথম সহযোগী দেশ হিসেবে পূর্ণ সদস্য জিম্বাবুয়েকে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-২ ব্যবধানে হারিয়ে ছিল। ক্রিকইনফো। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top