বকশীগঞ্জে ফেনসিডিল ও গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী আটক

G M Fatiul Hafiz Babu
বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন স'ানে অভিযান চালিয়ে ১০ বোতল ফেনসিডিল ও ৩০০ গ্রাম গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রোববার সন্ধ্যায় ও রাতে আবদুর রশিদ (৪৫) ও দুলু মিয়া (৪৫) কে আটক করে বকশীগঞ্জ থানা পুলিশ।
বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. আবদুল হান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় অভিযান চালিয়ে বকশীগঞ্জ হাইস্কুল রোড থেকে দুলু মিয়া কে ৩০০ গ্রাম গাঁজা সহ ও রাত ১১ টায় সীমান্তবর্তী রামরামপুর গ্রাম থেকে অভিযান চালিয়ে আবদুর রশিদ কে ১০ বোতল ফেনসিডিল সহ আটক করা হয়।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ পিএসএম মোস্তাছিনুর রহমান পিপিএম (সেবা) জানান, সোমবার আটককৃতদের কোর্টে সোপর্দ করা হয়েছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top