ভুলের হ্যাটট্রিক করেছেন খালেদা জিয়া: রেলমন্ত্রী

S M Ashraful Azom
‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভুলের হ্যাটট্রিক করেছেন। ৫ জানুয়ারি নির্বাচনে বিএনপির অংশ না নেয়ার সিদ্ধান্ত তার প্রথম ভুল। প্রাণনাশী হরতাল দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করে দ্বিতীয় ভুলটি করেছেন। বিদেশি নাগরিক হত্যার মদদের মধ্য দিয়ে তিনি ভুলের হ্যাটট্রিক করেছেন।’
 
মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে রেলমন্ত্রী মুজিবুল হক এসব মন্তব্য করেন। এতে সভাপতিত্ব করেন সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি নাসিমা আক্তার।
 
মন্ত্রী বলেন, এসব ভুলের কারণে জনগণ খালেদা জিয়াকে লাল কার্ড দেখিয়েছে। তাই তিনি রাজনৈতিক অঙ্গন থেকে দূরে সরে গেছেন।
 
এ সময় রেলমন্ত্রী দাবি করে বলেন, আওয়ামী লীগ সরকার সাংবাদিকদের অবাধে কাজ করার স্বাধীনতা দিয়েছে। কিন্তু খালেদা জিয়ার আমলে সাংবাদিকেরা নির্যাতিত-নিপীড়িত ছিল।
 
এতে অন্যান্যের মধ্যে যমুনা টেলিভিশনের হেড অব নিউজ জাকারিয়া কাজল, লক্ষ্মীপুর জেলা ফাউন্ডেশনের চেয়ারম্যান সোলাইমান রুবেল প্রমুখ বক্তব্য রাখেন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top