ইসরাইল-ফিলিস্তিন সহিংসতা বন্ধের আহ্বান কেরির

S M Ashraful Azom
জন কেরি
ইসরাইল ও ফিলিস্তিন উভয় পক্ষকে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। খবর বিবিসি ও রয়টার্সের।
 
জার্মানির রাজধানী বার্লিনে স্থানীয় সময় বৃহস্পতিবার নেতানিয়াহুর সঙ্গে এক বৈঠকে ইসরাইল ও ফিলিস্তিন উভয়পক্ষকেই সহিংসতা বন্ধের আহ্বান জানান জন কেরি। তিনি  বলেন, ‘সব ধরনের উত্তেজনা ও সহিংসতা বন্ধ করা এবং শান্তি প্রতিষ্ঠার সম্ভাব্য উপায় খুঁজে বের করা খুবই গুরুত্বপূর্ণ।’
 
নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উভয়পক্ষকে যুদ্ধংদেহী অবস্থা থেকে সরে আসার আহ্বান জানান।
 
মার্কিন পররাষ্ট্র দপ্তরের  একজন জেষ্ঠ্য কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন, ‘চলমান সফরে কেরি দুই পক্ষকেই শান্ত করার চেষ্টা করবেন। চলতি সপ্তাহেই তিনি জর্ডানে ফিলিস্তিন নেতা মাহমুদ আব্বাসের সঙ্গেও বৈঠক করবেন।’
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top