রিয়ালের বিপক্ষে গোল উদযাপন করবেন না ডি মারিয়া

S M Ashraful Azom
রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে গোল করলেও তা উদযাপন করবেন না বলে জানিয়েছেন পিএসজির মিডফিল্ডার অ্যাঞ্জেল ডি মারিয়া। রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা ডি মারিয়া বলেন, 'আমি যদি গোল করিও, তা আমি উদযাপন করব না। কারণ, রিয়ালে খেলার অভিজ্ঞতা আমি কখনোই ভুলব না।'
নিজেদের মাঠে আগামী বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের মুখোমুখি হবে ফরাসি লিগ চ্যাম্পিয়ন পিএসজি। ২৭ বছর বয়সী ডি মারিয়া নিজের দলকে নিয়ে বেশ আশাবাদী।
এই আর্জেন্টাইন তারকা বলেন, 'চ্যাম্পিয়ন্স লিগ জয়ের জন্য আমরা এক সঙ্গে লড়ব। এখানে আসার পর পিএসজির খেলোয়াড়দের উন্নত মানটা টের পেয়েছি। আমাদের যে খেলোয়াড় আছে, তাদের নিয়ে আমরা চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারি।'

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top